বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে আমরা অঙ্গীকারাবদ্ধ: চিফ হুইপ

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে আমরা অঙ্গীকারাবদ্ধ: চিফ হুইপ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সংসদীয় কার্যক্রমকে গতিশীল ও প্রাণবন্ত করতে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছে।

সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, আবুল হাসনাত ও নূরুল ইসলাম।

বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে এই বৈঠক সংসদ প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী। বিরোধীদলীয় চিপ হুইপ করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.