সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ক্রমউন্নতি হচ্ছে। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় বিএনপির মহাসচিব মিজা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন এবং বেশকিছু সময় তারা একসঙ্গে কাটান বলে জানান সোহেল।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব বলেন, ‘কেবিনে স্যারের (মির্জা আব্বাস) চিকিৎসা চলছে। আগের চেয়ে উনার অবস্থা উন্নতির দিকে। প্রতিদিন থ্যারাপিও দেয়া হচ্ছে। ডাক্তারদের ফুল কেয়ারে আছেন।’
গত ১৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১১ মার্চ রমজান মাসে ইফতারে সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধায়নে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপাচার করা হয়। ৭২ ঘন্টার মধ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হয়


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









