রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইতালিতে ফুলচ্ছি ভিসা জালিয়াতি: ২ বাংলাদেশির কারাদণ্ড

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

ইতালিতে ফুলচ্ছি ভিসা জালিয়াতি: ২ বাংলাদেশির কারাদণ্ড

বাংলাদেশ ও ইতালিকে ঘিরে বহুল আলোচিত ফুলচ্ছি ভিসা জালিয়াতির দায়ে দুই বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দিয়েছেন ইতালির আদালত। রোমের আদালত ট্রাইব্যুনাল দি রোমা সম্প্রতি এ রায় ঘোষণা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম ও কাজি শামিম। ইতালীর সংবাদমাধ্যম জানায় অভিযুক্তদের আদালতে গোলা হলে তারা তাদের দোষ স্বীকার করে।

পরে ইতালির আদালত ফৌজদারি আইনের অধীনে ‘প্যাটেজ্জিয়ামেন্তো’ দোষ স্বীকারের ভিত্তিতে নজরুল ইসলামকে ৪ বছর ৮ মাস এবং কাজি শামিমকে ৪ বছর ২ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্র ইতালিতে কাজের ভিসা পাইয়ে দেওয়ার নামে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করত।

তদন্তে দেখা গেছে, জনপ্রতি সর্বোচ্চ ১৫ হাজার ইউরো পর্যন্ত নেওয়া হতো।

তদন্তকারীরা জানান, চক্রটি ভুয়া চাকরির চুক্তিপত্র তৈরি, অনিয়মিত কাগজপত্র ব্যবহার এবং প্রভাব খাটিয়ে ভিসা ও রেসিডেন্স পারমিট সংগ্রহের চেষ্টা করত।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একজন ইতালীয় সংসদ সদস্যের অভিযোগের পর বিষয়টি নিয়ে বিস্তৃত তদন্ত শুরু হয়। পরে বাংলাদেশ ও ইতালির মধ্যে সক্রিয় একটি দালাল নেটওয়ার্কের সংশ্লিষ্টতা উঠে আসে।

বিশ্লেষকদের মতে, ইউরোপে কাজের ভিসা সংক্রান্ত জালিয়াতি ও মানবপাচার চক্রের বিরুদ্ধে ইতালীয় কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে কঠোর অবস্থান নিয়েছে, এই রায় তারই অংশ।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.