যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের (ফুড ডেলিভারি) কাজ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬