‘ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?’—রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বহুল প্রচলিত এই উক্তি ভালোবাসা ও ক্ষমার গভীর সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। প্রেম শুধু ভালো লাগা কিংবা প্রিয় মানুষকে কাছে পাওয়ার নাম নয়; বরং তার ভুল-ত্রুটিকে বোঝা, গ্রহণ করা এবং প্রয়োজন হলে ক্ষমা করে দেওয়ার মানসিকতাও ভালোবাসার গুরুত্বপূর্ণ অংশ।
এই উক্তির মাধ্যমে বোঝানো হয়, প্রকৃত ভালোবাসায় অভিমান, কষ্ট কিংবা ভুলের পরও সম্পর্ককে ধরে রাখার উদারতা থাকতে হয়। ভালোবাসা যদি কেবল নিজের চাওয়া-পাওয়া ও অধিকারের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তার গভীরতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে ক্ষমা মানুষের সম্পর্ককে আরও সুন্দর ও দৃঢ় করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









