“কান্না চোখের একটি মহৎ ভাষা।” — ইংরেজ কবি রবার্ট হেরিকের এই উক্তিটি মানুষের আবেগ ও প্রকাশের গভীরতাকে চমৎকারভাবে তুলে ধরে।
মানুষের আনন্দ, বেদনা, ক্ষোভ বা অনুশোচনার মতো তীব্র অনুভূতিগুলো যখন মুখের ভাষায় প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ে, তখন চোখ কান্নার মাধ্যমে সেই অব্যাক্ত কথাগুলো ফুটিয়ে তোলে।
ভাষা কেবল শব্দে সীমাবদ্ধ নয়; কান্না হলো হৃদয়ের এক নীরব অথচ শক্তিশালী ভাষা, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষ বুঝতে পারে। অনেকে কান্নাকে দুর্বলতা মনে করলেও, প্রকৃতপক্ষে এটি মনের জমে থাকা কষ্ট ও মানসিক চাপ দূর করার একটি স্বাভাবিক ও মহৎ প্রক্রিয়া। অতিরিক্ত দুঃখে যেমন চোখ অশ্রুসিক্ত হয়, তেমনি চরম আনন্দের মুহূর্তেও মানুষের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তাই কান্না কোনো জড়তা নয়, বরং এটি মানুষের সজীবতা এবং সংবেদনশীল মনের এক অনন্য ও পবিত্র বহিঃপ্রকাশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









