বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের পদ ছাড়লেন শন টেইট। কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছিল, শেষ পর্যন্ত পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যোগ দেন সাবেক এই অস্ট্রেলিয়ান গতিতারকা। দায়িত্ব নেওয়ার পর দেশের পেস আক্রমণে দৃশ্যমান উন্নতি আসে। সাম্প্রতিক সিরিজগুলোতে নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানদের পারফরম্যান্স সেই অগ্রগতিরই প্রতিফলন।
বিদায়ের সময় টেইট জানিয়েছেন, বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা তার জন্য গর্বের ছিল। তিনি বলেন, প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বিশেষ কিছু, এবং এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। পাশাপাশি বিসিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
পেসারদের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী টেইট। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামদের প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের অর্জন নিয়ে তিনি গর্বিত এবং সামনে আরও সাফল্য আসবে বলেই বিশ্বাস করেন।
উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল টেইটের। তবে দায়িত্ব ছাড়ার পেছনে শুধু পারিবারিক কারণই নয়—ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন-এ কোচ হওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। জানা গেছে, সেখানে ফাস্ট বোলিং কোচের পদের জন্য সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
টেইটের অনুপস্থিতিতে আপাতত পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি দলের সঙ্গে থাকবেন, প্রয়োজনে জিম্বাবুয়ে সিরিজেও দায়িত্ব পালন করতে পারেন। বর্তমানে তিনি হাই পারফরম্যান্স (এইচপি) দলের কোচ হিসেবে


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









