বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ ভাণ্ডার হিসেবে বিবেচিত হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে ঘিরে প্রতি মৌসুমেই আলাদা পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন মৌসুম সামনে রেখে এইচপি কার্যক্রমে বড় পরিকল্পনা নিয়েছে বোর্ড।
এই পরিকল্পনার অংশ হিসেবেই জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি দল। সিরিজটিতে তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি চার দিনের ম্যাচও রয়েছে। সফরকে সামনে রেখে আগামীকাল বগুড়ার উদ্দেশে রওনা হবেন ক্রিকেটাররা।
ঢাকা ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তামিম ইকবাল-এর। জানা গেছে, এই বৈঠকে খেলোয়াড়দের বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন তিনি।
আগামী ৮, ১০ ও ১৩ জুন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীতে। এরপর দুটি চার দিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
প্রথম দুই ওয়ানডের স্কোয়াড:
জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, মো. আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান।
তৃতীয় ওয়ানডের স্কোয়াড:
জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল হক, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌলা বর্ষণ, খালেদ আহমেদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









