রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিসিবির আপিল বাতিল, কঠোর হচ্ছেন জয় শাহ

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

বিসিবির আপিল বাতিল, কঠোর হচ্ছেন জয় শাহ

২০২৬ টি-টোয়ন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, তাদের এমন  অবস্থান থেকে সরে আসতে গত বুধবার আইসিসি পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে একটি সভা ডেকেছিল। সেখানে ভোটাভুটি হলে এতে বাংলাদেশ ১৪-২ ব্যবধানে হেরে যায়। 

বিশ্ব ক্রিকেট সংস্থা নিজেদের অবস্থান থেকে সরে আসতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, ভারত থেকে ভেন্যু না সরলে বিশ্বকাপ বর্জন করবে তারা। 

তবে গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত ঘুরিয়ে দেওয়ার শেষ চেষ্টা হিসেবে আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বিসিবি। তবে তাদের আপিল সাব কমিটির এখতিয়ারের বাইরে হওয়ার কারণে তা শুনানিতে যাচ্ছে না।

ডিআরসির টার্মস অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি। এবার শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি। 

পিটিআই-কে বিসিবির এক সূত্র জানিয়েছেন, হ্যাঁ, বিসিবি আইসিসি-র ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সবকটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।

এদিকে দুবাইয়ে পৌঁছে গেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি সেখানেই বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন। এছাড়া বাংলাদেশের এমন সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন জয় শাহ, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম পিটিআই।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র পিটিআই-কে জানান, আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। কেন তিনি আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করলেন? 

আসিফ নজরুলের আইসিসির সঙ্গে সংশ্লিষ্টতা নেই কিন্তু বুলবুলের উচিত হয়নি আইসিসিকে তাদের সিদ্ধান্তের কথা জানানোর আগেই সংবাদ সম্মেলন করার। 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.