মেক্সিকোর সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর একদল সশস্ত্র হামলাকারী মাঠেই ১১ জনকে হত্যা করেছে এবং এতে আহত হয়েছেন আরও ১২ জন ।
রোববার (২৫ জানুয়ারি) সালামানকার মেয়র সেসার প্রিয়েতো তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়র সেসার প্রিয়েতো এই ঘটনাকে ‘গুরুতর সামাজিক ভাঙ্গন’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন, এই হামলায় এক নারী ও এক শিশুও আহত হয়েছেন।
সালামানকার মেয়র বলেন, 'এই ঘটনা রাজ্যজুড়ে, বিশেষ করে সালমানকায় সহিংসতার একটি ঢেউ বইয়ে দিয়েছে, যা আমরা দুঃখের সঙ্গে প্রত্যক্ষ করছি। দুর্ভাগ্যজনকভাবে অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে তাদের অধীন করার চেষ্টা করছে, কিন্তু তারা তা অর্জন করতে পারবে না।'
সালমানকা যেখানে অবস্থিত সেই গুয়ানাহুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, এই হামলার ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।
এক বিবৃতিতে দপ্তরটি জানিয়েছে, ওই এলাকার বাসিন্দাদের সুরক্ষা দিতে, নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য অপরাধীদের খুঁজে বের করতে তারা নগর, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে প্রচেষ্টা চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









