বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা নকআউট পর্বে ওঠার পর ম্যাচ-পরবর্তী মিক্সড জোনে তিনি বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলেন।
মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”
তিনি আরও জানান, বাংলাদেশের ফুটবল ভক্তদের আবেগ ও ভালোবাসা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে।
প্রসঙ্গত, ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। সেই সফরে তিনি এ দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও আর্জেন্টিনা সমর্থনের ব্যাপকতা সরাসরি দেখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









