রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টি–টুয়েন্টি

সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়

দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদ পেল পাকিস্তান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে অজিদের ২২ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম বলে বার্টলেটের বলে সাহিবজাদা ফারহানকে হারালেও দ্রুতই ধাক্কা সামলে ওঠে। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও সালমান ৭৪ আর চতুর্থ উইকেটে বাবর আজম ও ফখর জামান ৩৭ রান যোগ করলে দলটির রান দেড়শ ছাড়ায়। সাইম ২২ বলে ২ ছক্কা ৩ চারে করেন ৪০ রান, অধিনায়ক সালমান ২৭ বলে ৪ ছক্কা ১ চারে ৩৯ রান। চারে নামা বাবরের ব্যাট থেকে আসে ১টি চার ও ছয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪ রান। এতে পাকিস্তান দল ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে।

জবাবে ট্রাভিস হেড নেমেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক নিজের খেলা প্রথম ৯ বলেই মেরেছেন দুটি ছক্কা, দুটি চার। পাকিস্তানের ১৬৮ রান তাড়ায় অস্ট্রেলিয়া ২.২ ওভারেই করে ফেলে ২৭ রান।

রান তাড়ায় অস্ট্রেলিয়া ভালো শুরুর পরও আটকেছে মূলত পাকিস্তানের স্পিনারদের জালে। দুই ওপেনার ম্যাথু শর্ট ও হেডকে ফিরিয়েছেন সাইম আইয়ুব। এর মধ্যে হেড ১৩ বলে ২৩ রান করে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আর শর্ট ৪ বলে ৫ রান করে বোল্ড হন। পাকিস্তানের স্পিন জালে ফেঁসে অস্ট্রেলিয়া একশ তোলার আগেই হারিয়েছে ছয় উইকেট।

অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৬ উইকেটে ৯৬ রানে পরিণত হয়েছিল। সেখান থেকে দলটির রান ১৪৬–এ পৌঁছায় নয়ে নামা হাভিয়ের বার্টলেটের ২৫ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে।

সাইম ২ উইকেট নিয়েছেন ৩ ওভারে ২৯ রান দিয়ে। তবে আবরার আহমেদের ২ উইকেট এসেছে ৪ ওভারে মাত্র ১০ রানে। এ ছাড়া শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ ১টি করে উইকেট নেন।

চার স্পিনারের বাইরে পাকিস্তানের হয়ে পেস আক্রমণে ছিলেন দুই পেসার শাহিন আফ্রিদি ও সালমান মির্জা। দুজনে মোট ৬ ওভার করলেও কোনো উইকেট পাননি।

এই জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ জয়ের খরা কাটল পাকিস্তানের। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে জিতেছিল পাকিস্তান, এরপর হেরেছে টানা ৭ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৬৮/৮ (সাইম ৪০, সালমান ৩৯, বাবর ২৪; জাম্পা ৪/২৪, বার্টলেট ২/২৭)।

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৬/৮ (গ্রিন ৩৬, বার্টলেট ৩৪*, হেড ২৩; আবরার ২/১০, সাইম ২/২৯)।

ফল: পাকিস্তান ২২ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাইম আইয়ুব।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.