শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেছারাবাদ

অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. আজিজ নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইলকোর্টে এই দণ্ড দেয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়।

মোবাইলকোর্ট পরিচালনা করেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল, যা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. আজিজকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে অর্থদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নেছারাবাদসহ জেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

দেবাশীষ/পিরোজপুর/নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.