শেষ আটের লড়াই শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে ১৯৭০ বিশ্বকাপ ইতিহাসের পূনরাবৃত্তি হলো। বিশ্বকাপ জয়ী চার দল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে।
এর মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াই থেকে বিদায় নিলো মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। বিপরীতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চার দল।
আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ডালাস স্টেডিয়ামে সেই ম্যাচে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ১৬ জুলাই একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। আটলান্টায় সেই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিশ্বকাপের সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ড যোগ দিয়েছে আট বছর পর। সবশেষ ২০১৮ বিশ্বকাপে সেমিতে খেলেছিল তারা। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার সেমিফাইনাল খেলতে নামছে স্পেন।
বিশ্বকাপ সেমিফাইনালের সূচি-
১৫ জুলাই
ফ্রান্স বনাম স্পেন
সময়: বাংলাদেশের রাত ১টা
ভেন্যু: ডালাস স্টেডিয়াম
১৬ জুলাই
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড
সময়: বাংলাদেশের রাত ১টা
ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









