মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা নামল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল বিশ্বকাপের। মাঠের লড়াইয়ে বিশ্বজয়ের শ্রেষ্ঠত্বের পাশাপাশি এবার অংশ নেওয়া দলগুলোর জন্য ছিল রেকর্ড অর্থের ঝনঝনানি। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ আর্জেন্টিনার বিপুল অঙ্কের আর্থিক প্রাপ্তির পর স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে—বিশ্বমঞ্চের এই বিশাল প্রাইজমানি থেকে বাকি দলগুলো ঠিক কত টাকা করে পেল?মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা নামল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল বিশ্বকাপের। মাঠের লড়াইয়ে বিশ্বজয়ের শ্রেষ্ঠত্বের পাশাপাশি এবার অংশ নেওয়া দলগুলোর জন্য ছিল রেকর্ড অর্থের ঝনঝনানি। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ আর্জেন্টিনার বিপুল অঙ্কের আর্থিক প্রাপ্তির পর স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে—বিশ্বমঞ্চের এই বিশাল প্রাইজমানি থেকে বাকি দলগুলো ঠিক কত টাকা করে পেল?
বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগেই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছিল ফিফা। ৪৮ দলের বিশ্বকাপে যাতে কাউকে লোকসানের মুখে পড়তে না হয়, তাই প্রাইজমানি বাড়ানো হয়েছিল আরও ১৫ শতাংশ। সব মিলিয়ে দলগুলোর মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা (১২৩.১২ টাকা হারে)।
ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। স্বাভাবিকভাবে তাঁরাই আর্থিকভাবে লাভবান হয়েছে সবচেয়ে বেশি। বিশ্বকাপ জেতায় স্পেন দল প্রাইজমানি হিসেবে পাবে মোট ৫ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা ৬১৫ কোটি টাকা।
রানার্সআপ লিওনেল মেসির আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। গত পরশু ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হওয়া ইংল্যান্ড পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। চতুর্থ ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা ৩৩২ কোটি টাকা।
এ তো গেল সেমিফাইনালে খেলা দলগুলোর হিসাব। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া চারটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (২৩৩ কোটি টাকা)। শেষ ষোলোতে বাদ পড়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার (১৮৪ কোটি টাকা)। শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার (১৩৫ কোটি টাকা)।
বিশ্বকাপে গ্রুপ পর্ব খেলে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার। এ পর্বের প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার (প্রায় ১১০ কোটি টাকা)। এ ছাড়া বিশ্বকাপের শুরুতেই প্রস্তুতি, থাকা-খাওয়া ও সবকিছুর জন্য প্রতিটি দলকে ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছিল ফিফা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









