বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিএসএল

৬.৪৪ কোটি রুপিতে লাহোরে মুস্তাফিজ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

৬.৪৪ কোটি রুপিতে লাহোরে মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের বাঁহাতি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। পারিশ্রমিক ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয় লাহোর কালান্দার্স।

কালান্দার্সের ফেসবুক পোস্টে লেখে, ‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান—যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে নিয়েছিলাম—এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারের অংশ। একবার কালান্দার, সবসময় কালান্দার।

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার তিন দিনের মাথায়, গত ৬ জানুয়ারি পিএসএলে মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত হলেও কোন দলে তিনি খেলবেন তা জানানো হয়নি। শেষ পর্যন্ত নিলামের আগেই তাকে নিশ্চিত করে ফেলল লাহোর কালান্দার্স।

পিএসএলে এর আগে দুই দফায় লাহোর কালান্দার্সে ডাক পেলেও একবারই মাঠে নামার সুযোগ হয়েছিল মুস্তাফিজের। ২০১৮ মৌসুমে পাঁচ ম্যাচে ৪ উইকেট নেন তিনি, ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৪৩।

এর আগে, আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.