আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের বৈভব সূর্যবংশী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৫ বছর ১১৮ দিন বয়সে হাফ সেঞ্চুরি করেন তিনি। যা আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। ১৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫০ রান করেন সূর্যবংশী।
এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
ভারতের হয়ে এর আগে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ছিল লিটল মাষ্টার শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২১৩ দিন বয়সে হাফ সেঞ্চুরি করেছিলেন লিটল মাষ্টার।
সূর্যবংশীর বিশ্ব রেকর্ডের দিন জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









