রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টানা চতুর্থ ম্যাচ জিতে শীর্ষ চারে ম্যানইউ

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

টানা চতুর্থ ম্যাচ জিতে শীর্ষ চারে ম্যানইউ

জয়ের ধারায় উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকেই দেখতে চান দলটির সমর্থকেরা। নতুন কোচ মাইকেল ক্যারিকের জাদুকরী স্পর্শে বদলে গেছে দলটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ওল্ড ট্রাফোর্ডে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ক্যারিকের অধীনে ইউনাইটেডের এটি টানা চতুর্থ জয়।

শুরু থেকেই টটেনহামকে চাপের মধ্যে রাখে ম্যানইউ। তবে ৩০ মিনিটের মাথায় টটেনহামের ক্রিস্টিয়ান রোমেরো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায়। দশ জনের দল হয়ে যাওয়া বাড়তি সুযোগ তৈরি হয় ইউনাইটেডের জন্য। ৩৮ মিনিটে কর্নার থেকে সাজানো এক আক্রমণে দুর্দান্ত গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবেউমো।

বিরতির পর টটেনহাম ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা করেও ইউনাইটেডের কঠিন রক্ষণের জন্য সুবিধা করতে পারেনি। উল্টো ৮১ মিনিটে দিয়োগো দালোতের বাড়ানো ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

এই জয়ের পর ৪৪ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির ধারেকাছে না থাকলেও, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা এখন ইউনাইটেডের হাতের নাগালে।

অন্যদিকে এই হারের পর ১৪ নম্বরেই পড়ে রইল টটেনহাম।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.