২৩ বছর পর আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে মারারা স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না। বাংলাদেশে সম্প্রচার স্বত্ব পেয়েছে স্ট্রিমিং সাইট ট্যাপম্যাড (Tapmad)। ট্যাপম্যাড অ্যাপ ডাউনলোড করার পর সাবস্ক্রাইব করে দেখা যাবে খেলা।
ভারত ও পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে ম্যাচ। ভারতের স্টার স্পোর্টস ওয়ান চ্যানেল ও পাকিস্তানের টেন ক্রিকেট সরাসরি দেখাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









