টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবারও কি দেখা যাবে না ভারতকে? পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র বলছে, সেই সম্ভাবনাই জোরালো। গল টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের ৬০০তম টেস্টে জয় পেলেও ফাইনালের দৌড়ে স্বস্তিতে নেই ভারত। বরং বাকি আট টেস্টে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন সমীকরণ।
২০২৫–২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১০ ম্যাচ খেলে ভারতের জয় ৫টি, হার ৪টি ও ড্র ১টি। গল টেস্টের জয় পয়েন্ট বাড়ালেও অবস্থানের পরিবর্তন হয়নি। শুভমান গিলের দল রয়েছে পাঁচ নম্বরে।
গল টেস্টের জয় হিসাব করলে ভারতের মোট জয় দাঁড়ায় ছয়টি। এরপর বাকি আট ম্যাচে ছয় জয় ও দুই ড্র করতে পারলে ৮০ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকবে তারা। তবে ছয় জয় ও দুই হার হলে ভারতের সাফল্যের হার দাঁড়াবে ৬২.৯৬ শতাংশ, যা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হবে না।
অর্থাৎ শেষ আট ম্যাচে সাত জয়ই ভারতের জন্য সবচেয়ে নিরাপদ সমীকরণ। একাধিক ম্যাচে পয়েন্ট হারালেই ফাইনালের পথ আরও কঠিন হয়ে যাবে।
ভারতের বাকি সূচিতে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। এরপর নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে হবে ভারতকে।
সব মিলিয়ে ফাইনালে ওঠা ভারতের জন্য অসম্ভব নয়, তবে বাকি আট টেস্টে ছয় বা সাতটি জয় তুলে নেওয়া হবে বড় চ্যালেঞ্জ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









