তরুণ ও বয়সভিত্তিক ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ বাড়াতে নতুন একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের সূচিও ঘোষণা করা হয়েছে।
টুর্নামেন্টের প্রথম পর্বে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিনটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে লিগ পর্বেই প্রতিটি দল মোট চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
এই আয়োজনের মাধ্যমে বয়সভিত্তিক ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি নিয়মিত ম্যাচ খেলার মাধ্যমে তাদের খেলার ধারাবাহিকতাও বজায় থাকবে।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ৯ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বিসিবির এই উদ্যোগে তরুণ ক্রিকেটারদের ম্যাচ অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









