লিডসে আড়াই দিনে চা বিরতির আগেই পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয় নিশ্চিত করল স্বাগতিক ইংল্যান্ড। ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে জিতে টেস্ট সিরিজ শুরু করলেন জো রুটের দল।
প্রথম ইনিংসে পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দিয়েছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে দুই উইকেট হাতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হওয়ার আগে ২৩৮ রানের লিড নিয়েছে ইংলিশরা। এতে হ্যারি ব্রুক (৯১), জর্ডান কক্স (৭৩), অধিনায়ক জো রুট (৬৬) ও ড্যান লরেন্স (৫১)—চার ব্যাটারের ফিফটি কার্যকরী ভূমিকা রাখে।
পাকিস্তানের হয়ে আলী উসমান ৫টি, খুররাম শেহজাদ ৩টি উইকেট পান। এছাড়া আব্বাস ও আলী ১টি করে উইকেট নেন।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। শুরুতেই শূন্য রানে ইমাম-উল-হককে আর্চার সাজ ঘরে ফেরান। এরপর ১৩ রানে আবারও আর্চারের আঘাত। আজান আওয়াইজকে ফেরান ৯ রানে। লাঞ্চের আগে ৫১ রানের মধ্যে তিন উইকেট নেই পাকিস্তানের। আব্দুল্লাহ শফিক (১৫) রবিনসনের কাছে উইকেট হারান।
দ্বিতীয় সেশনে জশ টাং নতুন করে ধস নামান সফরকারীদের ব্যাটিং লাইনে। ১১ বলের ব্যবধানে ৭ রানে ৩ উইকেট তুলে নেন এই ইংলিশ পেসার। দুটি আলাদা ওভারে সৌদ শাকিল, শান মাসুদ ও সালমান আগাকে নিজের শিকার বানান তিনি।
আলী উসমানকে সাজঘরে পাঠিয়ে পাকিস্তানের সপ্তম উইকেট পান রবিনসন।
এদিকে, টাংয়ের এক ওভারে দুটি চার মারার পরই ফিরে যান খুররাম। ১১১ রানে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে লড়াইয়ের ইঙ্গিত দেয়। কিন্তু তাকে ৪১ রানে ফেরান অ্যাটকিনসন। আর্চার জয়ের আনুষ্ঠানিকতা সারেন মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া রবিনসন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









