রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সেরা আটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

সেরা আটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

কলকাতার ইডেন গার্ডেনে ‘সি’ গ্রুপের ম্যাচে ১০ বল হাতে রেখে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড।

টস হেরে আগে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। তৃতীয় ওভারের তৃতীয় ও পঞ্চম বলে আর্চার জোড়া উইকেট নিলে দলটির স্কোর হয় ১৮ রানে ২ উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে স্যাম কারান একটি উইকেট নিলে ৪২ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড।

দ্রুত উইকেট হারানোর পর ৭১ রানের জুটি গড়েন টম ব্রুস ও রিচি বেরিংটন। ১৮ বলে ১টি করে ছয় ও চারে ২৪ রান করেন ব্রুস, আর ৪৯ রান করেন বেরিংটন। তার ইনিংসে ৫টি ছয় ও ২টি চারের মার ছিল।

পরপর দুই ওভারে এই দুইজন ফিরলে আবারো ধস নামে তাদের ব্যাটিংয়ে। ৩৯ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। এতে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় বলেই দলীয় ২ রানের মাথায় ফিল সল্টকে হারায় ইংল্যান্ড। সুবিধা করতে পারেননি জস বাটলারও। তিনি ৪ বল খেলে ৩ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। ১৩ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ব্যান্টন ও জেকব বেথেল। ৪৫ বলে ৬৬ রানের জুটি গড়েন তারা। ২৮ বলে ২ চার ও এক ছয়ে ৩২ রান করেছেন বেথেল।

এরপর হ্যারি ব্রুক দ্রুত ফিরলে কারানকে নিয়ে জয়ের পথে এগিয়ে যান ব্যান্টন। তিনি ৪১ বলে ৪ চার ও ৩ ছয়ে ৬৩ রানে অপরাজিত থাকেন। ভালো শুরু পাওয়া কারান ফিরেছেন ২০ বলে এক চার ও ২ ছয়ে ২৮ রান করে। জ্যাকস ১০ বলে এক চার ও ছয়ের সাহায্যে ১৬ রান করে অপরাজিত থেকে ব্যান্টনসহ ম্যাচ শেষ করেন। জবাবে ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ী হয় ইংলিশরা।

‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের অবস্থান ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ১৯.৪ ওভারে ১৫২। ইংল্যান্ড: ১৮.২ ওভারে ১৫৫/৫।

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.