সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেও সম্মানিত হলেন লিওনেল মেসি। ভিয়েতনামে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ আক্সেলরাড যেন সঙ্গে করে নিয়ে এলেন লিওনেল মেসির পুরো ফুটবলজীবন।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা নানা নকশার ও রংবেরঙের পোশাক পরে এসেছিলেন। নানা পোশাকের ভিড়ে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন অ্যালিনা। তার নীল-সাদা পোশাক মেসিময়।
আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়কের ফুটবলজীবনের নানা মুহূর্তের ছবি ছিল তার পোশাকে। বিশ্বকাপ হাতে মেসি বা গত বিশ্বকাপ ফাইনালের পর হতাশ মেসি— সব ছিল তার পোশাকে। বিশেষ ভাবে পরিকল্পনা করা পোশাকের উপরের অংশে আর্জেন্টিনার নীল-সাদা জার্সির আদলে। আর নিচের অংশে শুধুই মেসি।
এ ভাবেই কয়েক দিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসিকে সম্মানিত করেছেন আর্জেন্টিনার সুন্দরী।
অ্যালিনার এই বিশষে পোশাক পরিকল্পক অরেলিয়ো মার্তিনেজ মেসির ফুটবলজীবনের নানা মুহূর্তকে তুলে ধরেছেন। নিউওয়েলস বয়েজ, বার্সেলোনা, প্যারিস সঁ জরমঁ, ইন্টার মায়ামির জার্সিতে মেসির বিভিন্ন মুহূর্ত যেমন রয়েছে, তেমনই রয়েছে দেশের হয়ে উচ্ছ্বাস বা হতাশার একাধিক ছবিও।
গত ৩১ অগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন মেসি। গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এলএম টেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









