২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল বাংলাদেশ সফরের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশে এসেছেন ওজিল।
সফরসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তুরস্ক সরকারের সহায়তা সংস্থা টিকা (TİKA) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করছে। ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই মূলত ওজিলের ঢাকায় আগমন।
এ সফরে তার সঙ্গে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের ছেলে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









