বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারী এশিয়ান কাপের দল ঘোষণা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

নারী এশিয়ান কাপের দল ঘোষণা

প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশগ্রহণের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপে অংশ নিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে অস্ট্রেলিয়ার উদ্দ্যেশ্যে যাত্রা করবে বাংলাদেশ নারী ফুটবল দল। 

সম্প্রতি অনূর্ধ্ব–১৯ নারী সাফে নজরকাড়া পারফরম্যান্স করা আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি ও সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী সুযোগ পেয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলারের দলে।

প্রথমিকভাবে বাংলাদেশ দলের থাইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকরেও সেই পরিকল্পনা থেকে পরে সড়ে আসে বাফুফে। 

এশিয়ান কাপের জন্য চূড়ান্ত দল

রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নাবিরান খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সুরভি আক্তার আফরিন, স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.