রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যৌন হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

যৌন হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের সত্যতা মেলায় নারী দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে হওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

বাংলাদেশ জাতীয় নারী দলের নির্বাচক ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বর্তমানে চীনে নারী ক্রিকেটের সঙ্গে কাজ করছেন জাতীয় দলের এই ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় নারী দলে কাজ করার সময় যৌন হয়রানি করেছেন-এমন অভিযোগ তুলেছিলেন ক্রিকেটার জাহানারা আলম। এর ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি এই ঘটনার সত্যতা পেয়েছে।

সেই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জাহানারা আলম যদি তার বিরুদ্ধে কোন ধরনের আইনি ব্যবস্থা নেয়, তাহলে সহযোগিতা করার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.