মিরপুরের মতো সিলেটে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টস জিতলেন রস্টন চেইস। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে দুটি। মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া মুমিনুল হকের বদলে একাদশে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে বাইরে রেখে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।
প্রথম টেস্টের মতো এবারও দুই পেসারের সঙ্গে তিন স্পিনারের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে সিলেটে টেস্ট ক্যাপ পেয়ে গেলেন কেভিন উইকহ্যাম। এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের ৩৪৯তম ক্রিকেটার তিনি।
সব মিলিয়ে ক্যারিবিয় একাদশে পরিবর্তন দুটি। টপ-অর্ডার দুই ব্যাটসম্যান জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপল নেই এই ম্যাচে।
উইকহ্যামের অভিষেকের পাশাপাশি একাদশে ফিরেছেন জশুয়া ডা সিলভা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রস্টন চেইস, শামার জোসেফ, জেডেন সিলস, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিক্যান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









