সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের ম্যাচসূচি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

বাংলাদেশের ম্যাচসূচি

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত এই মেগা ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করেছে আইসিসি।

ইংল্যান্ড ও ওয়েলসের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২ এ রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির পরাশক্তিদের বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা।

পরবর্তী ম্যাচগুলো ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের লড়াই শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল।

আর ৫ জুলাই লর্ডসের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি:

১৪ জুন: বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল ৩:৩০ মিনিট)
১৭ জুন: বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল ৩:৩০ মিনিট)
২০ জুন: বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
২৫ জুন: বনাম ভারত – ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
২৮ জুন: বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল ৩:৩০ মিনিট)

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.