হুট করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন কোচ জর্জ জেসুস। রোনালদোকে জাতীয় দলের সঙ্গে চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও বলেছেন কোচ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন রোনালদো। নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু বিবেক দিয়ে নেওয়া যায় না, হৃদয় দিয়ে নিতে হয়।’
রোনালদোর অবসরের ঘোষণায় হতাশা প্রকাশ করে জর্জ জেসুস বলেন, ‘ক্রিস একজন বিশ্বখ্যাত আইকন। পর্তুগাল এবং জাতীয় দলের জন্য এক আদর্শ। আমি আমাদের অডিটোরিয়ামে তার একটি বড় ছবি লাগিয়েছি, যাতে সব তরুণ খেলোয়াড় প্রতিদিন সেই উদাহরণটি চোখের সামনে দেখতে পায়।’
তিনি আরও বলেন, রোনালদোকে তার সঙ্গে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কারণ, দলের জন্য তাকে প্রয়োজন ছিল। তবে রোনালদোর সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়ে জেসুস বলেন, পর্তুগিজ জনগণের হৃদয়ে তিনি সবসময় থাকবেন এবং পর্তুগিজ ফুটবলের দৃষ্টান্ত হয়ে থাকবেন।
জাতীয় দলের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, তার কোনো গোল উদযাপনে সমর্থকেরা যদি আনন্দ পেয়ে থাকেন কিংবা নিজের দেশকে নিয়ে গর্ব করার সুযোগ পেয়ে থাকেন, সেটিই তার সার্থকতা।
পর্তুগালের হয়ে ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। জাতীয় দলের জার্সিতে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









