জোহানেসবার্গ টেস্টে আলোর স্বল্পতার কারণে ৫৭ রানেই পিছিয়ে থেকে দিন শেষ করতে হয়েছে বাংলাদেশকে।
চতুর্থ দিনের খেলা ১৪ রানে এগিয়ে থেকে শুরু করে বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাতে ছিল ৩ উইকেট। সেই দলটিই বাংলাদেশকে ১৫৭ রানে পেছনে ফেলে এবং স্কোর বোর্ডে তিন অংকের ঘরে ঢোকার আগেই পাঁচ উইকেট নিয়ে চালকের আসনে।
এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ বাকি পাঁচ উইকেট নিয়ে তিন সেশন পার করা। তবে ভরসার জায়গা মুশফিকুর রহিম ও লিটন দাস অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একশ হওয়ার আগে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়েছে। চা বিরতির আগে বাংলাদেশের তিন উইকেট পড়েছিল। শেষ সেশনের শুরুতে আরও দুটি উইকেট পড়ে। ৮৭ রানের মধ্যে বিদায় নেন পাঁচ ব্যাটার।
দক্ষিণ আফ্রিকাকে ৫৫৭ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে সাত বলের মধ্যে দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম থামেন দলীয় ১১ রানে।
নতুন ব্যাটার হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। প্রথম ইনিংসে ডাক মারা এই ব্যাটার ১ রান করে রাবাদার বলে বোল্ড হন। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান।
রবিনকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ৩১ রানের জুটি গড়ে থামেন। সিমন হারমারের বল খোঁচা দিয়ে এইডেন মারক্রামের সহজ ক্যাচ হলে ১১ রানে থামে অধিনায়কের ইনিংস। প্রথম ইনিংসে দারুণ পারফর্ম করা তাওহীদ হৃদয় রবিনকে নিয়ে দলীয় স্কোর ৫৮ রানে রেখে চা বিরতিতে যান। ফিরে চতুর্থ ওভারে এই জুটি ভেঙে যায়। প্রথম ইনিংসে ডাক মারা রবিন ৩২ রানে হারমারের বলে বোল্ড হন। হৃদয়কে ২৩ রানে রিকেলটনের ক্যাচ বানান রাবাদা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








