আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত, দুইয়ে থাকা ইংল্যান্ড। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত সুপার এইটের শেষ দুই ম্যাচেই নিজেদের সেরা খেলাটা দেখিয়েছে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় দিয়ে সেমিফাইনালে পা রেখেছে তারা।
টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটের তকমা থাকলেও গ্রুপ পর্বে সূর্যকুমার যাদবের দল খুব একটা স্বস্তিতে ছিল না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বসা ভারতকে উদ্ধার করেছিল সূর্যকুমারের ৮৪ রানের ইনিংস।
টি-টুয়েন্টি বিশ্বকাপে সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০০৭, ২০২৪)
হ্যারি ব্রুকের ইংল্যান্ডের গ্রুপ পর্বের শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর নেপালের বিপক্ষে জিতেছে শেষ বলে। সুপার এইটে এসে ঠিকই চেনা ছন্দে ফিরেছে তারা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে দুবারের চ্যাম্পিয়নরা।
টি-টুয়েন্টি বিশ্বকাপে সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০১০, ২০২২)


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









