রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সেমিতে ভারতের রানের পাহাড়

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম

সেমিতে ভারতের রানের পাহাড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে স্যাঞ্জু স্যামসনের ঝোড়ো ফিফটির সুবাদে রানের পাহাড় গড়েছে ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সূর্যকুমাররা তুলেছে ২৫৩ রান। ফলে ফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৫৪ রান।

ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নেমে ভারত সুবিধা করতে পারেননি। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৯ রান করে আউট হন। শুরুতেই উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৭ রান। মাত্র ১৮ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৩৯ রান করে সাজঘরে ফেরেন ইশান।

এদিকে ফিফটি তুলে নেন স্যামসন। সেঞ্চুরির পথেই ছিলেন ডানহাতি ব্যাটার। কিন্তু উইল জ্যাকসের করা বলে ফিল সল্টের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৮৯ রান করেন তিনি। ৪২ বলে খেলা তার এই ইনিংসটি আটটি চার এবং সাতটি ছয়ে সাজানো।

দ্রুত রান তোলার জন্য শিবম দুবেকে চার নম্বরে ব্যাট করার জন্য পাঠানো হয়। তিনি মাত্র ২৫ বলে একটি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ৪৩ রান। তবে সুবিধা করতে পারেননি দলনেতা সূর্যকুমার যাদব। ৬ বলে ১১ রান করেন তিনি। শেষদিকে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ১২ বলে ৩টি চার ও ২টি ছয়ে ২৭ ও তিলক ৭ বলে ৩টি ছয়ে ২১ রান করেন। এছাড়া অক্ষর প্যাটেল ২ ও বরুণ চক্রবর্তী শূন্যরানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ। জোফরা আর্চার পেয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৫৩/৭; স্যামসন ৮৯, দুবে ৪৩, কিষান ৩৯; জ্যাকস ২/৪০, রশিদ ২/৪১

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.