টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা জয়ের লড়াইয়ে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে প্রস্তুত।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাইভোল্টেজ ফাইনাল।
টুর্নামেন্টের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে দুই দলই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
ফাইনালে দুই দলই সেমিফাইনালে যে একাদশ নিয়ে খেলেছিল, সেটিই ধরে রাখার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
ভারতের সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









