বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিরোপা পেতে কিউইদের বাধা রানের পাহাড়

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

শিরোপা পেতে কিউইদের বাধা রানের পাহাড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তুলোধুনো করে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রানের পাহাড় গড়েছে ভারত, যা বিশ্বকাপের ইতিহাসে ফাইনালের সর্বোচ্চ সংগ্রহ।

রবিবার (৮ মার্চ) আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

শুরুতে ব্যাট করতে নেমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন ভারতের দুই ব্যাটার। একের পর এক চার-ছক্কায় প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান পেয়ে যায় ভারত।

মাত্র ১৮ বলেই ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২১ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৫১ রান করে আউট হন তিনি।

দ্বিতীয় উইকেটে খেলতে নামা ইশান কিষাণকে নিয়ে ব্যাট হাতে ক্রিজে তাণ্ডব চালাতে থাকেন স্যামসন। ফিফটি পূরণের পর আগের দুই ম্যাচের মতো এবারও শতকের দেখা পাননি তিনি। আউট হয়েছেন ৮৯ রানে। মাত্র ৪৬ বলে খেলা তার এই ইনিংসটি ৫টি চার ও ৮টি ছয়ে সাজানো।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন ইশান কিষাণও। চারটি করে চার ও ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করে আউট হন তিনি। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১টি করে চার ও ছয়ে ১৮ রান, তিলক ভারমা ৬ বলে ৮ রান ও অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম বলেই শূন্য রানে আউট হন।

শিবাম দুবের ৮ বলের ঝড়ো ইনিংসে ভারত থামে ২৫৫ রানে। ৩টি চার ও ২ ছয়ে তিনি ২৬ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে জেমস নিসাম ৩টি উইকেট নেন। এছাড়াও রাচিন রাভিন্দ্র ও ম্যাট হেনরি ১টি করে উইকেট নেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.