বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত বিশ্ব চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১২:১৮ এএম

আপডেট: ০৯ মার্চ ২০২৬, ১২:১৮ এএম

ভারত বিশ্ব চ্যাম্পিয়ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত এক জয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত। নিউ জিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। 

রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের পাহাড় গড়ে। 

জবাবে ব্যাট করতে নেমে কিউইরা ২.৪ ওভারে দলীয় ৩১ রানে ফিন অ্যালেনকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে। তিনি ৭ বলে ১টি চারে ৯ রান করে আউট হন।

অন্য প্রান্তে টিম শেইফার্ট একাই লড়াই করে ২৬ বলে ২টি চার ও ৫টি ছয়ে ৫২ রানে যখন আউট হন তখন দলীয় রান ৮.১ ওভারে ৫ উইকেটে ৭২ রান। অন্যপ্রান্তে অধিনায়ক মিচেল স্যান্টনার কিছুটা ব্যবধান কমানোর চেষ্টা করে ৪৩ রান করে আউট হন। তার ৩৫ বলের ইনিংসটি ৩টি চার ও ২টি ছয়ে সাজানো। এছাড়াও ড্যারেল মিচেল ১১ বলে ২টি ছয়ে ১৭ রান করেন।

বাকি আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরা ৪টি ও অক্ষর প্যাটেল ৩টি উইকেট নেন। এছাড়াও হার্দিক পান্ডিয়া, বরুন চর্কবর্তী ও অভিষেক শর্মা একটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৯/১০ (শেইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭, অ্যালেন ৯, নিশাম ৮; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭, অভিষেক শর্মা ১/৫, হার্দিক ১/৩৬, বরুন ১/৩৯)।

ম্যাচ সেরা: জাসপ্রিত বুমরা।

টুর্নামেন্ট/ আসর সেরা: সঞ্জু স্যামসন ।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.