বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রথমবার পাঁচ ম্যাচ সিরিজে মুখোমুখি হচ্ছে প্রোটিয়া ও কিউইরা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

প্রথমবার পাঁচ ম্যাচ সিরিজে মুখোমুখি হচ্ছে প্রোটিয়া ও কিউইরা

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামীকাল নিউজিল্যান্ডের মাঠে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিটে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল।

২০০৫ সাল থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে একে অপরের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক থেকে তিন ম্যাচের সিরিজ খেললেও, কখনও পাঁচ ম্যাচের সিরিজ খেলেনি তারা। অবশেষে টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে এই দুই দল।

সর্বশেষ ২০১৭ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচের ঐ সিরিজ জিতেছিল প্রোটিয়ার। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। আর বিশ্বকাপে দু’বার দেখা হয় দু’দলের। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয়ের স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের পর বিশ্রাম থাকায় দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক আইডেন মার্করামের পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ।

এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ চার জন। তারা হলেন- কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান ও এনকোবানি মোকোয়েনা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার। শেষ দুই ম্যাচে বিশ্রামে থাকবেন স্যান্টনার। তার জায়গায় দলকে নেতৃত্ব দিবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ল্যাথাম।

দক্ষিণ আফ্রিকা দল : কেশব মহারাজ (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জিওর্জি লিন্ডে, এনকোবানি মোকোয়েনা, আন্ডিলে সিমেলেন, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক, ১ম, ২য় ও ৩য় ম্যাচ), কাটেন ক্লার্ক (৪র্থ ও ৫ম ম্যাচ), জস ক্লার্কসন, ডেন ক্লেভার (৪র্থ ও ৫ম), ডেভন কনওয়ে (১ম, ২য় ও ৩য়), লোকি ফার্গুসন (২য় ও ৩য়), জ্যাক ফৌকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিকি বেলি, টম ল্যাথাম (৪র্থ ও ৫ম), জেইডেন লেন্স (৪র্থ ও ৫ম), কোল ম্যাককোঞ্চি, জিমি নিশান, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোদি।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.