সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর বাংলাদেশের

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর বাংলাদেশের

রাজনৈতিক কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরাটা দারুণ হলো। ঘরের দর্শকদের সামনে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ তারা জিতে নিলো। একই সঙ্গে পরবর্তী লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ১১ রানে জিতে সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ।

আগামী বছরের ৩১ মার্চ র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক আরেক দল নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নবম দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। আপাতত সেই অবস্থানে উঠেছে তারা। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা এখন ৯ নম্বরে। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাংকিংয়ের ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল কেবল ১।

পাকিস্তানের বিপক্ষে ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। ২-১ এ জিতে তাদের পয়েন্ট এখন ৭৯। ৭৭ পয়েন্ট নিয়ে দশে নেমেছে ক্যারিবিয়ানরা। 

সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.