সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভারতের ওড়িশায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম

ভারতের ওড়িশায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

ভারতের ওড়িশা রাজ্যের এক হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগুনে হাসপাতালটির ১১ জন কর্মী সদস্য দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।

সোমবার (১৬ মার্চ) ভোররাতে ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। এসসিবি রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল।

রয়টার্স জানায়, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি হাসপাতালটি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে।

ঘটনার সময় হাসপাতালটির এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে অন্তত ২৩ জন রোগী ছিল। আগুন লাগানোর পর তাদের সরানোর সময় ১০ জনের মৃত্যু হয়।

মাঝি জানান, ট্রমা সেন্টারের আইসিইউতে থাকা ২৩ রোগীর সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু অন্য আইসিইউতে নেওয়ার সময় তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনের মৃত্যু হয়, পরে আরও তিনজনের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘চিকিৎসা কর্মী ও নিরাপত্তা সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন। এমনটি করার সময় তারা নিজেরাও আহত হয়েছেন। তারাও এখন চিকিৎসাধীন আছেন।’

ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে হাজির হয় এবং আগুন নেভানোর ও উদ্ধার কাজ শুরু করে।

ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.