বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চ্যাম্পিয়ন্স লিগ

শেষ আটে রিয়াল ও পিএসজি

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

শেষ আটে রিয়াল ও পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রেকর্ড ১৫ বারের বিজয়ী রিয়াল মাদ্রিদ ও গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।

ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী পিএসজি যেন আবারও সেই ফর্মে ফিরে এসেছে।। ফরাসি ক্লাবটি লন্ডনে শেষ ষোলর দ্বিতীয় লেগে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে জয় নিশ্চিত করে। গতকাল পিএসজি দ্রুতই ইংলিশ ক্লাবটির সম্ভাবনা শেষ করে দেয়।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাভিচা কাভারাটসখেলিয়া গোল করে পিএসজিকে এগিয়ে দেন। প্রথম লেগের তিনি জোড়া গোল করেছিলেন। ১৪ মিনিটে ব্র্যাডলি বারকোলা আচরাফ হাকিমির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের এক ঘণ্টা পেরোতে বদলি খেলোয়াড় সেনি মায়ুলু তৃতীয় গোল করলে চেলসের দর্শকরা স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে।

পিএসজি কোচ লুইস এনরিক বলেন, ‘আমরা স্পষ্টভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আমরা খুব খুশি এবং এটি সম্পূর্ণভাবে আমাদের প্রাপ্য ছিল।’

এদিকে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে। স্পেনে প্রথম লেগে ফেডেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। ম্যাচের ২০ মিনিটে বার্নার্ডো সিলভা গোল ঠেকাতে হাত দিয়ে বল থামানোর কারণে লাল কার্ড দেখলে সিটি ১০ জনের দলে পরিণত হয়। আর এতেই রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে গোল করেন। যদিও হাফটাইমের আগে আর্লিং হলান্ড মৌসুমের ৩০তম গোল করে সমতা ফেরান। যদিও সেই গোল পরবর্তীতে কোন কাজে আসেনি। ইনজুরি টাইমে ভিনি আরও এক গোল করলে বড় হারের লজ্জা নিয়ে বিদায় নেয় সিটি।

ভিনিসিয়াস বলেন, ‘আমরা সবাই জানি ভালো ম্যাচগুলো সামনে আসছে, আর এই প্রতিযোগিতায় মাদ্রিদ খেললে সবকিছু বদলে যায়।’

এ নিয়ে রিয়াল টানা তৃতীয় মৌসুমে সিটিকে বিদায় করলো। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। আটালান্টার বিপক্ষে প্রথম লেগে বায়ার্ন ৬-১ গোলে এগিয়ে আছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.