শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিসিবির জরুরি সভা শনিবার

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

বিসিবির জরুরি সভা শনিবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভা ডেকেছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে। প্রধান আলোচ্য বিষয় হতে পারে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। খেলোয়াড়দের স্বার্থে লিগটি কীভাবে পুনরায় শুরু করা যায়। এ ছাড়াও বেশ কিছু বিষয়ে বোর্ড সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতিসহ অন্যান্য নিয়মিত বিষয়ও আলোচ্যসূচির তালিকায় আছে।

বর্তমানে ৩৭ জন খেলোয়াড় প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে অনুশীলন করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য জাতীয় দল ঘোষণার পর পুরোদমে অনুশীলন শুরু হবে।

এদিকে, বোর্ড এখনও মিডয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। সভায় এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.