বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মোস্তাফিজ ইস্যুতে যা বললেন আইপিএল চেয়ারম্যান

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

মোস্তাফিজ ইস্যুতে যা বললেন আইপিএল চেয়ারম্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেয়েও বিসিসিআই-এর বিশেষ নির্দেশনায় মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। গত বছরের ডিসেম্বরের নিলামে ৯.৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নিলেও জানুয়ারিতে বাদ দেওয়া হয় তাকে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ ধুমাল মোস্তাফিজ ইস্যুতে বলেন, “আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই।”

ধুমাল আরও বলেন, “এটি দুঃখজনক। কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে। ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না।”

বিসিসিআইয়ের সিদ্ধান্তের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবাদ জানায়। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বিসিবি। নিরাপত্তা বিষয়টি সামনে এনে তখন বলা হয়েছিল, বাংলাদেশ দল অংশগ্রহণ করবে তখনই, যদি ম্যাচগুলো ভারতের বাইরে চলে যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হয়।

বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন মোস্তাফিজ। ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে যোগ দেন তিনি। এখন পর্যন্ত পিএসএলে দুটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার। নিয়েছেন দুটি উইকেট। সঙ্গে দুর্দান্ত ইকোনমি রেট ৪.৮৭।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.