মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিশ্বকাপ খেলতে আবারও অস্ত্রোপচার নেইমারের

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

বিশ্বকাপ খেলতে আবারও অস্ত্রোপচার নেইমারের

২০২৬ বিশ্বকাপে খেলতে সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তারকা ফরোয়ার্ড নেইমার। আর সেই লক্ষ্যেই হাঁটুর পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আবারও অস্ত্রোপচার করিয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ব্রাজিল খেললেও কোচ কার্লো আনচেলত্তির সেই স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। ২০২৩ সালের অক্টোবরের পর থেকেই মূলত জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। দীর্ঘদিন দলের বাইরে থাকায় ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসছিল।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তারকাকে নতুন করে ভোগাচ্ছিল হাঁটুর পুরোনো চোট। সেই অস্বস্তি থেকে মুক্তি পেতেই ফের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবার তার অস্ত্রোপচারে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি ব্যবহার করা হয়েছে। এটি একটি পুনর্জন্মমূলক চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে ক্ষুদ্র টিস্যু ক্ষত দ্রুত সারানো যায়। পাশাপাশি সংযোগস্থলের ক্ষতিগ্রস্থ টিস্যু শক্তিশালী হয়ে ওঠে।

সান্তোসের কোচ আলেক্সি স্তিভাল কুকার জানান, ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্যেই এখন নিজের পুরো মনোযোগ দিয়েছেন নেইমার।

তিনি আরও বলেন, ‘সে পুনর্বাসন নিয়ে কঠোর পরিশ্রম করছে। নিজের শক্তি ও গতি বাড়াতে প্রতিদিনই দুটি করে সেশন করছে নেইমার।’

সান্তোস কর্তৃপক্ষের প্রত্যাশা, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলকে শক্তিশালী করতে অধিনায়ক নেইমারকে দলে ডাকবেন আনচেলত্তি। আগামী ২৫ মে ব্রাজিলের গ্রানজা কোমারিতে শুরু হবে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তার আগে ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.