সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জয়ে শুরুর লক্ষ্যে নামছে বাংলাদেশ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম

জয়ে শুরুর লক্ষ্যে নামছে বাংলাদেশ

অনভিজ্ঞ নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মেহেদী হাসান মিরাজের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে এই সিরিজ। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে সকাল ১১টায়।এই সময়ে বাংলাদেশে কোনো ম্যাচ শুরু হওয়া খুবই বিরল। 
জ্বালানি বাঁচাতে সরকারের আহ্বানে সাড়া দিতেই দিবারাত্রির এই ম্যাচ এগিয়ে সকালে শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় এই সিরিজে নিয়মিত খেলোয়াড়দের কাউকেই পাচ্ছে না নিউ জিল্যান্ড। নতুন চেহারার এক দল নিয়ে খেলতে এসেছে তারা। অন্যদিকে বাংলাদেশ পাচ্ছে পূর্ণ শক্তির দল। 

২০০৪ সালের পর বাংলাদেশ সফরে সিরিজের প্রথম ম্যাচ জিততে পারেনি নিউ জিল্যান্ড; ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে হারে তারা, ২০২৩ সালের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.