শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম

আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ এএম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের।

বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে ঘরের মাঠে ভালো শুরু করতে আত্মবিশ্বাসী টাইগাররা। অন্যদিকে সিরিজে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী কিউইরাও।

পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তারা বর্তমানে দ্বিতীয় স্থানে, যেখানে বাংলাদেশ রয়েছে নবমে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৪৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৪টি, বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে, আর একটি ম্যাচের কোনো ফল হয়নি।

তবে বাংলাদেশের মাটিতে লড়াইটা অনেকটাই সমান সমান। দেশের মাটিতে ১৬টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে, আর নিউজিল্যান্ড জিতেছে ৭টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিয়ান ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লাইর টিকনার, জেইডেন লেনক্স ও উইল ওরৌকে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.