শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিটি ছাড়ছেন বার্নার্ন্ডো সিলভা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

সিটি ছাড়ছেন বার্নার্ন্ডো সিলভা

আসন্ন গ্রীষ্মে ম্যানচেস্টার সিটির ইত্তিহাদ স্টেডিয়ামে সিলভার নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি হতে চলেছে বলে নিশ্চিত করেছেন বার্নার্ন্ডো সিলভা।

পর্তুগীজ এই মিডফিল্ডারের সাথে সিটির বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হয়ে যাবে। যে কারনে ফ্রি এজেন্টের সুবিধায় তিনি ক্লাব ছাড়তে পারবেন। কোচ পেপ গার্দিওলার অধীনে সিলভা নিজেকে বিশ্বাসী ও বৈচিত্র্যময় খেলোয়াড় হিসেবে প্রমান করেছেন।

২০১৭ সালে মোনাকো থেকে আসার পর সিলভা সিটির ঘরোয়া ও ইউরোপীয়ান সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বেশ কয়েকটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি বহুল প্রতিক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে সামনে থেকে দলকে সহযোগিতা করেছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি বিদায়ী বার্তায় সিলভা শৈশবের স্বপ্ন পূরণের স্মৃতিচারণ করেছেন এবং শহর, ক্লাব ও এর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন পেশাদার ও ব্যক্তিগত উভয় জীবনে প্রত্যাশার থেকেও বেশী কিছু ম্যানচেস্টার সিটি তাকে দিয়েছে। বিশেষ করে তার পারিবারিক জীবনে ম্যানচেস্টারের ভূমিকা অপরিসীম।

পুরো ক্যারিয়ারে দুর্দান্ত সহযোগিতার জন্য তিনি গার্দিওলা, সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন। একইসাথে সিলভা জানিয়েছেন তিনি ক্লাবের সাথে সম্পৃক্ত থাকবেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আজীবন সমর্থক হিসেবে তিনি নিজেকে অভিহিত করেছেন।

মৌসুমের বাকি সময়টা তিনি ভক্ত ও খেলোয়াড়দের সিটির ম্যাচ উপভোগের আহবান জানিয়েছেন।

সিলভার পরবর্তী গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি। যদিও বিভিন্ন গণমাধ্যমের দাবী তিনি আবারও বেনফিকায় ফিরে যাচ্ছেন। এছাড়া স্পেন, সৌদি আরব ও মেজর লিগ সকারে তার ফেরা নিয়েও গুঞ্জন রয়েছে।

ইত্তিহাদে লিগের শেষ হোম ম্যাচে তাকে বিদায় জানাবে সিটি।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.