পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই এই তারকার ক্রিকেটারের বিপক্ষে তদন্ত শুরু করেছে।
পিসিবির এক মুখপাত্র জানান, বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে জানানো হয়েছে এবং বোর্ড ইতোমধ্যে শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শুরু করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এই পজিটিভ টেস্টটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নেওয়া নমুনার সঙ্গে সম্পর্কিত। বিশ্বকাপে নাওয়াজ পাকিস্তানের সবগুলো ম্যাচেই খেলেছিলেন।
৩২ বছর বয়সী এই খেলোয়াড় সারের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন। ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত টি-টোয়েন্টি ব্লাস্টে পুরো সময় জুড়ে তার খেলার কথা ছিল।
মাত্র দুই সপ্তাহ আগে পিসিবি তাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল এবং সারে ক্লাব তার সাইনিং আনুষ্ঠানিকভাবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল। তবে এখন সেই চুক্তি বাতিল হয়েছে এবং এই গ্রীষ্মে নাওয়াজ ইংলিশ কাউন্টি দলে যোগ দিচ্ছেন না। সারেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এতে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলার জন্য তার প্রস্তাবিত চুক্তি বাতিল হয়ে গেছে।
নাওয়াজ পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বর্তমানে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মৌসুমে মুলতান সুলতান্সের হয়ে খেলছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









