ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলি।
চলতি আইপিএল আসরের ৩৯তম ম্যাচে গতরাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মালিক হন কোহলি।
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের প্রথম আসর থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত ব্যাঙ্গালুুরুর হয়ে ২৭৫ ম্যাচের ২৬৭ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ৬৬ হাফ সেঞ্চুরিতে ৯০১২ রান করেছেন কোহলি। কোহলির সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১১৩।
আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মার। ২৭১ ইনিংসে ২ শতক ও ৪৮ অর্ধশতকে ৭১৮৩ রান করেছেন তিনি।
২২১ ইনিংসে ৬৭৬৯ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের শিখর ধাওয়ান। এরপর আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার। ১৮৪ ইনিংসে ৬৫৬৫ রান করেছেন তিনি।
৯ হাজার রানের ক্লাবে জায়গা করে নেওয়ার দিন কোহলির ব্যাঙ্গালুরু ৯ উইকেটে হারিয়েছে দিল্লিকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









