সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী কিউই অধিনায়ক নিক ক্যালি। ফলে লিটন দাসের দল আগে ব্যাট করবে। বাংলাদেশের একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে ছিল। যদিও ৬ উইকেটে জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সেদিনের মতো আজও (শনিবার) চোখ রাখাচ্ছে বিরূপ আবহাওয়া। সেই শঙ্কা নিয়েই আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে কেবল একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, তানজিম হাসান সাকিব পিঠের ইনজুরির কারণে বাদ পড়েছেন। তার বদলে নেওয়া হয়েছে সাইফউদ্দিনকে।
নিউ জিল্যান্ড দলে ২ পরিবর্তন-
ড্রয়ে সিরিজ শেষ করার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। বাদ পড়েছেন ম্যাথু ফিশার ও বেন লিস্টার। দলে ফিরেছেন বেন সিয়ার্স। অভিষেক হচ্ছে জেডেন লেনক্সের।
প্রথম ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ফিশারের। নিজের শেষ ওভারের শেষ বল করতে গিয়ে তালগোল পাকিয়ে ভীষণ খরুচে হয়ে যান তিনি। এরই মাশুল দিলেন বাদ পড়ে।
বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।
নিউ জিল্যান্ড একাদশ : কাটেনে ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স, বেন সিয়ার্স।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









