মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টানা ষষ্ঠবারের মতো ফাইনালে বার্সেলোনা

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১০:৫৯ এএম

আপডেট: ০৪ মে ২০২৬, ১০:৫৯ এএম

টানা ষষ্ঠবারের মতো ফাইনালে বার্সেলোনা

নারীদের চ্যাম্পিয়নস লিগে দারুণ এক লড়াই শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। অ্যালেক্সিয়া পুটেয়াসের জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৪-২ ব্যবধানে হারিয়ে মোট ৫-৩ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে) জয় পায় তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। সালমা পারালুয়েলো প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।

যদিও দ্রুতই সমতা ফেরায় বায়ার্ন, তবে পরে পুটেয়াসের গোলে আবার লিড নেয় বার্সা।

দ্বিতীয়ার্ধে ইভা পায়োর গোল করে ব্যবধান বাড়ান, এরপর পুটেয়াস নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। শেষ দিকে বায়ার্ন একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি তারা।

এই জয়ের ফলে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠল বার্সেলোনা।

ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আটবারের চ্যাম্পিয়ন অলিম্পিক লিওঁ নারী দল। সেমিফাইনালে তারা আর্সেনালকে হারিয়েছে।

এটি হবে বার্সেলোনা ও লিওঁর মধ্যে চতুর্থ ফাইনাল লড়াই। আগের দুইবার জিতেছিল লিওঁ, তবে সর্বশেষ ২০২৪ সালে জয় পেয়েছিল বার্সেলোনা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.